,

ঈদে দেখা মিলবে সিমলার

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়িকা সিমলা। বলিউডে কাজের স্বপ্ন নিয়ে দুই বছরের বেশি সময় ধরে তিনি মুম্বাই বসবাস করছিলেন। গেল মাসের মাঝামাঝিতে ফিরেছেন ঢাকায়। প্রায় সাত বছর বড়পর্দায় ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এই অভিনেত্রীর দেখা না মিললেও নানা কারণে ছিলেন আলোচনায়।

অবশেষে পর্দায় ফিরছেন চিত্রনায়িকা সিমলা। ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। এমনটাই জানালেন ছবির নির্মাতা রুবেল আনুশ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে ছবির ফার্স্ট লুক। সেখানেই জানানো হয়েছে, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র মুক্তির কথা।

পরিচালক বলেন, ‘সিনেমার শুটিং, ডাবিং, এডিটিং থেকে শুরু করে সব কাজ শেষ। আগামী ঈদুল ফিতরে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি।’

অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে সিমলার বিপরীতে দেখা যাবে ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত অভিনেতা মামুনকে। মাঝে ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘প্রেম কাহন’। কিন্তু সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামেই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা রুবেল আনুশ।

ছবিতে সিমলা-মামুন ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের