বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী অধরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে দেশে ফিরবেন

news-image

অনলাইন প্রতিবেদক : সংক্রমণের ঊর্ধ্বগতি এবং নতুন বা পরিবর্তিত রূপের করোনাভাইরাসের আবির্ভাবে মানুষের উদ্বেগ বেড়েছে। তবে ভ্যাকসিন আবিষ্কার হওয়ায় আশায় বুক বাঁধছে মানুষ। এরই মধ্যে বিশ্বের নানা দেশে শুরু হয়েছে টিকা প্রদান কর্মসূচি। দেশে দেশে টিকা গ্রহণ করছেন সব শ্রেণি-পেশার মানুষ। সেই তালিকায় পিছিয়ে নেই শোবিজ তারকারাও।

এবার টিকা নিলেন ঢাকাই ছবির গ্লামারাস চিত্রনায়িকা অধরা খান। তিনি নিয়েছেন ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। এই চিত্রনায়িকা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দা (বসবাসের অনুমতি প্রাপ্ত) যার ফলে প্রায়ই তিনি দেশটির দুবাই শহরে যাতায়াত করেন। সেখানেই গত রবিবার টিকার বুথে ফাইজার বায়োএনটেক টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

টিকার প্রথম ডোজ নিয়ে বর্তমানে ভালো আছেন জানিয়ে বাংলাদেশ প্রতিদিনকে অধরা বলেন, ‘এখানে সব ধরনের টিকা নেওয়ার সুযোগ রয়েছে। আমি ফাইজারের টিকা নিয়েছি। টিকা বা ইনজেকশন গ্রহণের ভীতি আমার কখনোই ছিল না। তবে টিকা গ্রহণের পর প্রচণ্ড ব্যথা হয়েছিল। পরে ব্যথা থেকে সেরে উঠে এখন স্বাভাবিক অবস্থা অনুভব হচ্ছে শরীরে।’

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমি ফাইজারের দ্বিতীয় ডোজ গ্রহণ করবো ১১ এপ্রিল। এরপর ৬-৭ দিন একটু বিশ্রামে থেকে পরে দেশে ফিরবো।’ উল্লেখ্য, এর আগে দেশে করোনার টিকা নিয়েছেন ববিতা, আনোয়ারা, সুবর্ণা মুস্তাফা, জেমস, আসিফ আকবর ও তাহসানসহ শোবিজের নানা অঙ্গনের তারকারা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা