,

শাল্লায় হামলা: স্বাধীন মেম্বারসহ ৩০ জন রিমান্ডে

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারসহ ৩০ আসামিকে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা এই আদেশ দেন।

শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে ৫ দিন ও বাকি ২৯ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল আবেদীন।

এর আগে ভোরে শাল্লা উপজেলার আটগাঁও গ্রামে অভিযান চালিয়ে আরও দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ নিয়ে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারসহ ৩৫ জন গ্রেপ্তার হলেন। তবে পুলিশ অন্য কোনো আসামির নাম-পরিচয় প্রকাশ করেনি।

আরও পড়ুন: শাল্লায় আরো তিনজন গ্রেপ্তার, মোট ৩৩

এর আগে গত ১৬ মার্চ রাতে ফেসবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের যুবকের বিরুদ্ধে। বিষয়টি ভাইরাল হলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ওইদিন রাতে তাকে আটক করে। এ ঘটনার জের ধরে ১৭ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর করা হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের