,

ইসরাইলি মরুভূমিতে ৬ হাজার বছর আগের শিশুর কঙ্কাল!

news-image

অনলাইন ডেস্ক : ছয় হাজার বছর আগের একটি শিশুর মমি করা কঙ্কাল উদ্ধার করেছে ইসরাইলি প্রত্নতাত্ত্বিকরা। এ ছাড়া বাইবেলের বাণীসহ কয়েক ডজন ‘মৃত সাগর পাণ্ডুলিপির’ খোঁজ পেয়েছেন তারা।

একটি মরুভূমিতে গুহায় এসব পাওয়ার কথা জানিয়েছেন গবেষকরা। এক হাজার ৯০০ বছর আগে রোমের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহের সময় এসব পাণ্ডুলিপি গুহায় লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

পাঁচ শতাধিকের বেশি গুহায় অনুসন্ধান চালিয়ে এ ছাড়া নব্যপ্রস্তুরযুগীয় হাতে বোনা ঝুড়ি পাওয়া গেছে, যা অন্তত দেড় হাজার বছর আগের হবে বলে ধারণা করা হচ্ছে।

অধিকৃত পশ্চিমতীর ও ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইয়াহুদি মরুভূমিতে খননকালে এসব শিল্পকর্ম পাওয়া গেছে।

অঞ্চলটি ‘বিভীষিকার গুহা’ নামে পরিচিত। ভেতরে মানুষের বহু কঙ্কাল পাওয়ার কারণে এটির নাম দেওয়া হয়েছে বিভীষিকার গুহা। এর চারপাশের অঞ্চলও ব্যাপক বিপজ্জনক।

সেখানে হিব্রু বাইবেলের গ্রিক ভাষায় তরজমার পাণ্ডুলিপির অংশ খুঁজে পান বিশেষজ্ঞরা। ১৯৬০-এর দশকের পর থেকে পাওয়া পাণ্ডুলিপির মধ্যে এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান বলে আখ্যায়িত করা হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, গত প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিকরা এসব পাণ্ডুলিপির খোঁজ পেয়েছেন।

পাণ্ডুলিপিগুলোর অধিকাংশ প্রাচীন গ্রিক ভাষায় লেখা। মূলত ১৯৪০ থেকে ১৯৫০-এর দশকে কুমরানের নিকটবর্তী পশ্চিমতীরের মরু গুহায় পাওয়া ইহুদি গ্রন্থের বিভিন্ন অংশের সংগ্রহকে ‘মৃত সাগর পাণ্ডুলিপি’ বলে।

ইসরাইলি পুরাকীর্তি কর্তৃপক্ষের মৃত সাগর পাণ্ডুলিপি ইউনিটের ওরিন আবলেমান বলেন, নতুন পাওয়া এসব শিল্পকর্ম যদিও খুব ছোট। কিন্তু এখান থেকে আমরা নতুন অনেক তথ্য পাব।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা