,

তামিমের সরাসরি থ্রোয়ে অবশেষে জুটি ভাঙলো

news-image

ক্রীড়া প্রতিবেদক : অধিনায়ক টম লাথাম ও বাঁহাতি টপঅর্ডার ডেভন কনওয়ের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। বোলাররা যখন জুটি ভাঙতে ব্যর্থ, তখন ফিল্ডিংয়ে জাদু দেখালেন অধিনায়ক তামিম। তার সরাসরি থ্রোয়েই ম্যাচে ফিরেছে বাংলাদেশ, স্বাগতিকরা হারিয়েছে চতুর্থ উইকেট।

তাসকিন আহমেদের করা ইনিংসের ৩৪তম ওভারের চতুর্থ বলটি মিড অফের দিকে ঠেলে দিয়েই এক রানের জন্য দৌড় শুরু করেন কনওয়ে। কিন্তু তিনি পপিং ক্রিজে পৌঁছানোর আগেই সরাসরি থ্রোয়ে ননস্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেন তামিম। থার্ড আম্পায়ারের মাধ্যমে সিদ্ধান্ত আসে আউট।

সাজঘরে ফেরার আগে অধিনায়কের সঙ্গে তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েছেন কনওয়ে। নিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে তার ব্যাট থেকে এসেছে ৯৩ বলে ৭ চারের মারে ৭২ রানের দায়িত্বশীল ইনিংস। যা বেশ ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে নিউজিল্যান্ডের জয়ের আশা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৭১ রান। ম্যাচ জিততে শেষের ৯০ বলে তাদের প্রয়োজন ১০১ রান। ফিফটি তুলে নিয়ে ৫০ রানে অপরাজিত রয়েছেন লাথাম। নতুন ব্যাটসম্যান হিসেবে আসা নিশামের সংগ্রহ ৩ রান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের