,

সবার চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দর ছাড়লেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করে আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। এ নিয়ে সারাদিন তুমুল আলোচনা-সমালোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার খবরে সোমবার দিবাগত রাতে নির্দিষ্ট সময়ের ঘণ্টার দেড়েক আগে থেকেই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীর অপেক্ষা।

রাত ২টায় কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটে দেশে ফেরেন সাকিব। গণমাধ্যম কর্মীরা যখন তার অপেক্ষায় ব্যস্ত ঠিক তখনই সেখানে থাকা সাংবাদিকদের সামনে দিয়ে একটি কালো গাড়িতে চড়ে বাসায় চলে যান তিনি। কিন্তু টের পেলেন না সেখানে অধীর আগ্রহে থাকা কোনো গণমাধ্যম কর্মীই।

কিছুক্ষণ পর নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী বিষয়টি জানান।

জানা যায়, রাত ২টা দশে বিমানবন্দরে পৌঁছায় সাকিবের ফ্লাইট। আড়াইটার মধ্যে ভিআইপি গেটের সামনে আসেন তিনি। কিন্তু গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করেন সাকিব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিবির ঊর্ধ্বতন কর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করলে নতুন করে বিতর্কে জড়ান সাকিব। তাকে ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে বোর্ডে। রোববার (২১ মার্চ) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে শ্বাসরুদ্ধকর বৈঠক করেন প্রভাবশালী বোর্ড পরিচালকরা।

সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে অসন্তোষ প্রকাশ করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ও এইচপি ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয়।

ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে সাকিবের সঙ্গে বৈঠক করবে বিসিবি। বৈঠকে আইপিএলে খেলাসহ শ্রীলঙ্কা সফরে তার খেলা নিয়ে আলোচনা করবে বিসিবি কর্তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা