,

বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণার উৎস : দীপু মনি

news-image

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নিরন্তন প্রেরণার উৎস। তাই মুজিব চিরন্তন।

সোমবার (২২ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার ষষ্ঠদিনের আলোচনার স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে দশদিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

সোমবার ষষ্ঠদিনের আয়োজনের প্রতিপাদ্য ছিলো ‘বাংলার মাটি, আমার মাটি’। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আয়োজনের সভাপতিত্ব করছেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

দীপু মনি বলেন, বাঙালি জাতিসত্ত্বার সঙ্গে মিশে থাকা শেখ মুজিব আমাদের জীবনের ধ্রুবতারা। তিনি বাংলার মানুষকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, তিতুমীর, হাজী শরীয়তউল্লাহ ও প্রীতিলতাসহ ৩০ লাখ শহীদের রক্ত যে মাটিতে মিশে আছে সে মাটিকে তিনি ভালোবেসে ছিলেন। সেজন্য খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির জনকে পরিণত হয়েছেন। তিনি হাজার বছরের শৃঙ্খলা ভেঙে বাঙালিকে স্বাধীন করেছিলেন।

আলোচনা পর্বশেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বাংলার মাটি, আমার মাটি’ শীর্ষক এ সাংস্কৃতিক পরিবেশনার পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন লিয়াকত আলী লাকী।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের