শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেলেন মিয়ানমারে আটক বিবিসির সাংবাদিক

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে আটক হওয়া বিবিসির বার্মিজ ভাষা বিভাগের প্রতিবেদক অং থুরাকে মুক্তি দেওয়া হয়েছে। বিবিসির পক্ষ থেকে আজ সোমবার তার মুক্তির খবর নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি।

গত ১৯ মার্চ রাজধানী নেপিডতে কোর্ট ভবনের বাইরে কাজ করার সময় বিবিসির সাংবাদিক অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়। এ সময় সাদা পোশাকধারীরা স্থানীয় একটি নিউজ পোর্টাল মিজিমার সাংবাদিক থান টিকে অংকেও ধরে নিয়ে যায়। এ মাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে বার্মিজ কর্তৃপক্ষ।

গত ১ ফ্রেব্রুয়ারি মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে ৪০ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া দেশটির পাঁচটি মিডিয়া কোম্পানির লাইসেন্সও বাতিল করেছে সামরিক বাহিনী।

ওই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যেই অং থুরা আটক হয়েছিলেন। ওই বিক্ষোভে জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছে।

সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে অং সান সুচিসহ নির্বাচিত বেসামরিক নেতারাও আটক রয়েছেন। সবশেষে খবরে বলা হচ্ছে, সেখানে বহু মানুষ সহিংসতা থেকে বাঁচতে শহর ছেড়ে পালাচ্ছেন এবং রাস্তায় অনেক যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বিক্ষোভকারীরা রাস্তায় যেসব ব্যারিকেড দিয়েছে, সেগুলো সরাতে পুলিশ লোকজনকে বাধ্য করছে বলেও অভিযোগ উঠেছে।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা