শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন কাদের মির্জার ৭২ অনুসারী

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এবং মিজানুর রহমান বাদলের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন মেয়র আবদুল কাদের মির্জার ৭২ জন অনুসারী।

আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ ৭২ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এর আগে দুটি মামলায় ৭২ জন আসামিকে আদালতে হাজির করে জামিনের জন্য আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জার অনুসারী ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী।

এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের একই বেঞ্চ আবদুল কাদের মির্জার অনুসারী আইয়ুব আলীসহ ৯ জনকে এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীসহ ৯৮ জন নেতাকর্মীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন।

তাদের মধ্যে নোয়াখালীর কারাগারে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলও রয়েছেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও মোনায়েম নবী।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা