অভিনেতা শামীম আহমেদকে খুঁজে পাচ্ছে না পরিবার

news-image

অনলাইন ডেস্ক : খুঁজে পাওয়া যাচ্ছে না ছোট পর্দার অভিনেতা শামীম আহমেদকে। গত শুক্রবার থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী আশামনি। তিনি জানান, স্বামীর সন্ধানে থানায় ছুটে গিয়েছিলেন তিনি।তবে সেখানে জিডি নেওয়া হয়েনি।

আজ সোমবার সন্ধ্যায় আশামনি বলেন, ‘গত ১৪ মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলার উদ্দেশে তিনি (শামীম আহমেদ) হাসিমুখে বাসা থেকে বেরিয়ে যান। ১৪ ও ১৫ মার্চ সেখানে শুটিং করেছেন বলে আমাদের জানিয়েছেন। ১৬ মার্চ সকালে সেখান থেকে সিলেটে গিয়েছেন বলে জানান। এরপর ১৯ মার্চ রাতে আমাকে অন্য আরেকটি নম্বর থেকে কল দিয়ে জানান, তার ফোন কারা যেন ছিনিয়ে নিয়েছে। সিলেটে কোথায় যেন শুটিং করতে যাওয়ার পর বাধার মুখে ওখানকার মানুষ তার ফোন নিয়ে গেছে। তিনি বাসে করে ঢাকায় আসছেন, বাসে তার পাশের সিটে থাকা যাত্রীর ফোন থেকে কল দিয়েছেন আমাকে। এরপর থেকে আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ওই যাত্রীকে কল দেওয়া হলে তিনি জানান, বাস থেকে টঙ্গীতে তিনি নেমে গিয়েছেন আর কিছু জানেন না।’

তিনি আরও বলেন, ‘আত্মীয়-স্বজন এবং উনার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে আমরা পুরো পরিবার অসহায় হয়ে পড়েছি। কেউ উনার কোনো ক্ষতি করল কি না, সে চিন্তা মাথায় কাজ করছে।’

আশামনি আরও জানান, স্বামীর সন্ধান পেতে তিনি রাজধানীর একটি থানায় গিয়েছেন। কিন্তু যেহেতু ঘটনার স্থান নিশ্চিত হওয়া যায়নি, তাই থানা জিডি নেয়নি।

স্ত্রী-সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। প্রায় দুই দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত শামীম আহমেদ। কমেডি চরিত্রে টিভি নাটকে অভিনয় করে দারুণ জনপ্রিয় তিনি।

তার অভিনয়ে পথচলার ১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে। অভিনেত্রী আফসানা মিমির আগ্রহেই মহিলা সমিতির পিওন শামীম হয়ে উঠেছেন অভিনেতা। নাটকটির প্রোডাকশন ম্যানেজার ছিলেন তিনি। এক সময় অভাবের কারণে এই অভিনেতা রিকশা চালিয়েছেন, করেছেন কুলির কাজও। তার এমন সংগ্রামী জীবনের কথা অনেকেই জানেন।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী