খেলা চলাকালীন গ্যালারি ভেঙে শতাধিক আহত (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলেঙ্গানায় খেলা চলার সময় একটি স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে।

সোমবার ৪৭তম জুনিয়র ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভিড়ে ঠাসা গ্যালারির একপাশ ভেঙে পড়ায় শতাধিক দর্শক আহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা এখনও জানা যায়নি।

তেলেঙ্গানার সূর্যপত ডিস্ট্রিক্ট পুলিশ গ্রাউন্ডে টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচের আগে ৫ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন বলে খবরে বলা হয়েছে।

তেলেঙ্গানা কাবাডি সংস্থা ও সূর্যপত ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ ম্যাচ উদ্বোধন করার কথা ছিল তেলেঙ্গানার বিদ্যুৎমন্ত্রী জি জগদীশ রেড্ডির। উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি শ্রীনিবাসেরও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোহার বিম ও কাঠের পাটাতন দিয়ে ২০ ফুট উঁচু ও ২৪০ ফুট চওড়া গ্যালারির তিনটি স্ট্যান্ড তৈরি করা হয়েছিল। প্রতিটি স্ট্যান্ডে ১৫০০ জন বসতে পারে। তবে দর্শক সারিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ ভিড় জমিয়েছিলেন গ্যালারিতে।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তরা নিরাপদে রয়েছেন।

সূত্র : যুগান্তর

 

ভিডিও লিংক : https://t.co/GebHKOAOQh?amp=1

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী