,

নির্বাচনের দিন কঙ্গোর বিরোধীদলীয় প্রার্থীর করোনায় মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর বিরোধীদলীয় প্রার্থী ও প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী গাই-ব্রাইস পারফাইট কোলেলাস করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন সোমবার তার প্রচার পরিচালক এএফপিকে এ কথা জানান।

ক্রিশ্চিয়ান সাইর রডরিগো মায়ানদা জানান, কোলেলাসকে চিকিৎসার জন্য ফ্রান্সে পাঠানো হয়েছিল। রবিবার বিকেলে ব্রাজাভিল থেকে ফেরত আনতে যাওয়া মেডিকেল এয়ারক্র্যাফটে তিনি মৃত্যুবরণ করেন।

রবিবার ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর কোলেলাস মারা যান। এর আগে এক ভিডিওতে তাকে অক্সিজেন মাস্ক খুলতে দেখা যায়। তিনি ‘মৃত্যুর সঙ্গে লড়ছেন’ বলে সমর্থকদের জানান এবং তাদের ভোট দেওয়ার আহ্বান জানান।

বিবিসি জানায়, কোনো একজন প্রার্থীর মৃত্যু হলে ভোটগ্রহণ বন্ধ রাখার নিয়ম নেই কঙ্গোর নির্বাচনী আইনে।

৬১ বছর বয়সী কোলেলাস ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট সাসো এনগুয়েসোর বিপক্ষে নির্বাচনে ছয় প্রার্থীর একজন তিনি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা