,

২১৪ দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত

news-image

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী পাঁচজন। আড়াই মাস পর করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু হলো। এর আগে গত ৭ জানুয়ারি প্রাণঘাতী এ ভাইরাসে ৩১ জনের মৃত্যু হয়।

গত একদিনে মৃত ৩০ জনসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৭২০ জনে। এছাড়া এই সময়ে ২ হাজার ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে।

সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত বছরের ২০ আগস্ট একদিনে সর্বোচ্চ ২ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়। এরপর আজকেই একদিনে সর্বোচ্চ শনাক্ত হলো।

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা গত সাত মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০২০ সালের বছরের ২০ আগস্ট ২ হাজার ৮৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ১টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৪ লাখ ৩৪ হাজার ৩২০ জনে। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে এক হাজার ৭৫৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ২৪ হাজার ১৫৯ জনে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের