শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের চালু হচ্ছে ঢাকা-যশোর বিমান ফ্লাইট

news-image

নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মার্চে বন্ধ ঘোষণার পর আবার চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-যশোর ফ্লাইট।

সোমবার (২২ মার্চ) বিমানের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, আগামী ২৮ মার্চ থেকে ঢাকা-যশোর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চলবে। এখন থেকে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে তিনটির পরিবর্তে দশটি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্র্যাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

প্রসঙ্গত, বিমানের বহরে নতুন তিনটি ড্যাশ এইট যুক্ত হওয়ার পর লকডাউন শেষে গত জুনে বন্ধ তিনটি রুট চালুর পাশাপাশি নতুন অভ্যন্তরীণ রুট চালু করে বিমান। পাশাপাশি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হয়। কিন্তু যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট বন্ধ ছিল।

সূত্র : রাইজিংবিডি.কম

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা