,

অবস্থার অবনতি, আইসিইউতে কাজী হায়াৎ

news-image

অনলাইন ডেস্ক : দেশের জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চিকিৎসকদের পরামর্শে তাই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

আজ সোমবার (২২ মার্চ) ভোর ৬টায় বরেণ্য এই নির্মাতাকে আইসিইউতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন তার পুত্র অভিনেতা কাজী মারুফ। বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন ‘ইতিহাস’খ্যাত এই নায়ক। বর্তমানে বাবার দেখাশোনা তিনিই করছেন।

তিনি তার বাবার শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, ‘আসলে বয়স্ক মানুষ তো, করোনার ধকলটা সামলাতে পারছেন না। বাবার অবস্থা এই ভালো এই মন্দ। দোয়া চাই সবার কাছে বাবা যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে।’

এদিকে সোমবার সকালে রাজধানীর পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার কর্মকর্তা আকলিমা খানম লিমাও জানান, করোনায় আক্রান্ত কাজী হায়াতের শারীরিক অবস্থা ভালো নয়। তাকে সার্বক্ষণিক পরিচর্যায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গেল ২ মার্চ করোনার প্রতিষেধক টিকা নেন কাজী হায়াৎ। এরপর ৬ মার্চ সস্ত্রীক করোনায় আক্রান্ত হন তিনি। দুজনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে কাজী হায়াতের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এতদিন হাসপাতালের সাধারণ কেবিনেই কাজী হায়াতের চিকিৎসা চলছিল। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটায় আজ ভোরে তাকে আইসিইউতে নেয়া হলো।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের