শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্লামেন্ট থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হলো তুর্কি এমপিকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কুর্দিপন্থি এমপি ওমর ফারুক গারগেরিওগ্লুকে রোববার পুলিশ দিয়ে সংসদ ভবন থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়েছে।

এর আগে তার সংসদ সদস্য পদ কেড়ে নেওয়া হয়, কিন্তু তিনি সংসদ ভবন ত্যাগ করতে অস্বীকৃতি জানান। এর পর সরকার তাকে পুলিশ দিয়ে সংসদ ভবন থেকে বের করে দেয়। খবর আল আরাবিয়া নিউজের।

তুরস্কের কুর্দিপন্থি পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিএফ রোববার এক বিবৃতিতে এ আটকের খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে— প্রায় ১০০ পুলিশ গারগেরিওগ্লুকে সংসদ ভবন থেকে টেনহিঁচড়ে নিয়ে যায়।

কোসায়েলি প্রদেশ নির্বাচিত এই সংসদ সদস্যকে অনলাইনে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে ২০১৮ সালে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৬ সালে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টের কারণে তাকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তুরস্কের আপিল আদালত ওই রায় বহাল রাখেন। গত ১৫ মার্চ তুর্কি সংসদের স্পিকার গারগেরিওগ্লুকে জানান যে, তার সংসদ সদস্যপদ বাতিল করা হয়েছে। এর পর তাকে সংসদ ভবন থেকে বের করে দেওয়া হলো।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা