বাংলাদেশের অগ্রগতির প্রশংসায় জর্ডানের বাদশা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতার পর পাঁচ দশকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে শরণার্থী সঙ্কটসহ যে কোন বিষয়ে জর্ডান এগিয়ে আসবে বলে জানিয়েছেন দেশটির বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ। তিনি বলেন, দুই দেশের মানুষের সেবার জন্য আমরা পরস্পরের জন্য মঙ্গলজনক সম্পর্ক এগিয়ে নিতে চাই। সন্ত্রাসবাদের মতো আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলাতেও আমরা কাজ করতে চাই একসঙ্গে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ সর্বক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে, যার মাধ্যমে দেশের জনগণের সহনশীলতা ও নেতৃত্বের প্রজ্ঞা প্রতিফলিত হয়েছে। আমি আত্মবিশ্বাসী, শান্তি বজায় রাখা, আরও উন্নয়ন এবং জনগণের সক্ষমতা কাজে লাগানোর মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি অগ্রগতি অর্জন করবে বাংলাদেশ।

দুই উদযাপনে ১০ দিন ব্যাপী আয়োজনের পঞ্চম দিন বাদশা আব্দুল্লাহর পক্ষে ভিডিওবার্তায় কথা বলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাদাফি। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ওআইসিসহ বহুপক্ষীয় ফোরামেও আমাদের একীভূত কার্যক্রম রয়েছে। সংঘাতমুক্ত, স্থিতিশীল ও শান্তিময় বিশ্ব গড়ার লক্ষ্যে আমাদের এই তৎপরতা। দ্বি-রাষ্ট্র নীতির ভিত্তিতে ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যও জর্ডান বাংলাদেশকে নিয়ে কাজ করতে চায় বলে বাদশা আব্দুল্লাহর বার্তায় জানানো হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান আলাদা পাঁচ দিন ঢাকায় এ আয়োজনে বাংলাদেশের সঙ্গী হচ্ছেন। এছাড়া প্রতিদিনই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী