,

টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ ৮ এপ্রিল থেকে : স্বাস্থ্য অধিদফতর

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে দেয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার দুপুর ১২টায় এ তথ্য জানানো হয়েছে।

এদিন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা জানান।

এ সময় তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে যুক্ত হয়ে বলেন, জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ থেকে করোনামুক্ত হবে না। তাই দেশের জনগণকে দেশ থেকে করোনামুক্ত করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) পরিচালক আবু হেনা মোরশেদ জামান সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের