শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের স্ত্রী বুশরাও করোনা আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টিকা নেওয়ার ২ দিন পর করোনায় আক্রান্ত হন ইমরান খান। গতকাল শনিবার দেশটির প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সহযোগী ডা. ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। আজ রোববার জানা গেল তার স্ত্রী বুশরা বিবিও করোনা পজিটিভ।

পাকিস্তানের দৈনিক ‘ডন’ তাদের অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইমরান খানের প্রবাসী পাকিস্তানি–বিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফি বুখারির টুইটের বরাত এ দিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

টুইটে সৈয়দ জুলফি বুখারি লিখেছেন, ‘আমাদের ফার্স্ট লেডি ও প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদের দুজনকেই সুস্থতা দান করুন।’

গত বৃহস্পতিবার চীনে তৈরি সিনোফার্মার টিকা নেন ইমরান। শনিবার তিনি করোনাভাইরাস পজিটিভ ঘোষণা আসার পর তার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান জানান, প্রধানমন্ত্রী ঘরে আইসোলেশনে থেকে বিশ্রাম নিচ্ছেন। তার হালকা উপসর্গ রয়েছে। তার স্বাস্থ্যগত বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে।

টিকা নেওয়ার পর ইমরান খানের করোনায় সংক্রমিত হওয়ার বিষয়টি নিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এ ব্যাপারে ফয়সাল সুলতান ধারণা করছেন, আগেই ইমরান করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন।

পাকিস্তানে করোনার সংক্রমণ বাড়ছে। দেশটিতে জাতীয় পর্যায়ে সংক্রমণের হার ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। সবশেষ ২৪ ঘণ্টায় পাকিস্তানে ৩ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত জুলাইয়ের পর পাকিস্তানে এক দিনে করোনা শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ। এ সময়ে দেশটিতে ৪২ জন করোনায় মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা