শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুর সদর ও কমলনগরে স্কুলছাত্রীসহ দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে। এ দুই মামলার প্রধান অভিযুক্ত আসামি মেহেদী হাসান হৃদয় ও আকরাম হোসেন নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার (২১ মার্চ) দুপুরে আদালাতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভুক্তভোগী দুই পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আটিয়াতলী গ্রামে বাবার অসুস্থতায় পরিবারের লোকজন হাসপাতালে ছিলেন। এ সুযোগে ঘরে একা পেয়ে শনিবার দিবাগত রাতে দশম শ্রেণির ছাত্রীকে স্থানীয় আবুল কালাম আজাদের ছেলে হৃদয় ধর্ষণ করেন। তখন ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে, তাকে উদ্ধার করেন। এরপর তাকে সদর হাসপাতালে ভর্তি করান তারা।

এ ঘটনায় রবিবার সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে হৃদয়কে আসামী করে, সদর থানায় মামলা করেন। পুলিশ সকালে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

অপরদিকে কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় শনিবার রাতে ১৭ বছরের এক কিশোরীকে নিজ ঘরে ধর্ষণের অভিযোগ উঠে রামগতি উপজেলার আব্দুল বাতেনের ছেলে আকরাম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন। ভিকটিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এ তিনি কারাগারে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, পৃথক দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করে, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা