শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আসছে সাকিবের বায়োপিক!

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ না খেলে আইপিএলের জন্য বিবিসি থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে শনিবার রাতে ক্রিকফ্রেঞ্জি লাইভে এসে অনেক কিছুই খোলাসা করলেন এই টাইগার তারকা। পাশাপাশি জানালেন অজনা কিছু কথাও।

ক্রিকেটারদের বায়োপিক এখন উপমহাদেশে বেশ প্রচলিত। এর আগে মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার এবং আজহারউদ্দীন সহ অনেক কিংবদন্তি ক্রিকেটাররা সিনেমাতে প্রদর্শিত হয়েছিলেন। এদিন সাকিব জানালেন, করোনাভাইরাসের সংক্রমণ না হলে এতদিনে তার বায়োপিক সিনেমার কাজও শুরু হয়ে যেত।

তিনি বলেন, ‘কথা বেশ অনেকটা এগিয়ে গিয়েছিল। কিন্তু করোনার কারণে সবকিছু ঝুলে আছে। তবে এটার একটি ভালো অবস্থান তৈরি হয়ে গিয়েছিল। গল্প প্রায় তৈরি করা হয়ে গিয়েছিল। সম্ভবত সব ঠিক থাকলে কাজও শুরু হয়ে যেত। কিন্তু করোনার জন্য সবকিছুই বন্ধ হয়ে গেছে।’

করোনার কারণে স্থগিত হয়ে গেলেও শিগগিরই এই সিনেমার কাজ শুরু হয়ে যাবে বলেও জানান তিনি, ‘তবে আশা করি পরিস্থিতি ঠিক হলে সেই জায়গা থেকে আবার শুরু করা যাবে। যদিও এটা করতে কিছুটা সময় লাগবে। তবে এটার এক্সাক্ট আপডেট কি আমি জানি না, তবে আই উইল ফাইন্ড আউট দ্যাট।’

সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা