অবশেষে সিনেমায় মিথিলা, নায়ক নিরব

news-image

বিনোদন প্রতিবেদক : তার সিনেমা করা নিয়ে আলোচনা অনেক দিনের। সোশাল মিডিয়াতেও ভক্তরা প্রায়ই তাকে অনুরোধ করেন সিনেমায় অভিনয়ের জন্য। তিনি বরাবরই সিনেমার প্রসঙ্গ এলে ভালো গল্প ও চরিত্রের জন্য অপেক্ষার কথা জানিয়েছেন। অবশেষে বুঝি সেই গল্প ও চরিত্রের দেখা পেলেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ নামের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন। শনিবার (২০ মার্চ) এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দুজনই।বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুনের কিছু ঘনিষ্ট সূত্র।

জানা গেছে, তার নতুন ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে ‘জানোয়ার’ দিয়ে আলোচনায় আসা অভিনেতা রাশেদ মামুন অপুকে।

সিনেমাটি নিয়ে পরিচালক অনন্য মামুনও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করি। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ সিনেমাটির শুটিং শুরু করবো।’

তিনি জানিয়েছেন, ‘অমানুষ’ সিনেমার শুটিং হবে সুন্দরবনে। ব্যাপক আয়োজন আর পরতে পরতে চমক নিয়ে হাজির হচ্ছে ‘অমানুষ’। শুটিং শুরু না হলেও এর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। চলতি মাস থেকেই সুন্দরবনের আশেপাশের কিছু অঞ্চলে এর শুটিং শুরু হবে।

সুন্দরবনের জলদস্যু ও সুন্দরবনের বায়োডাইভার্সিটিকে উপজীব্য করে এই চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। শুধু গল্প নয়, পুরো আয়োজন ও পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছেন মিথিলা। আর তাই খুব আগ্রহ নিয়েই মিথিলা কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী