,

সিডনিতে ভয়াবহ বন্যা, ঘর ছাড়ার নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বড় শহরগুলোর একটি সিডনিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। রবিবার মধ্যরাতে প্রবল বর্ষণ শুরু হলে উত্তর-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।

অস্ট্রেলিয়া সরকার বলছে, এমন বন্যা ১০০ বছরে একবারই আসে।

সিডনির জরুরি বিভাগের সহকারী কমিশনার ডিন স্টোরে বলেছেন, ‘অবস্থা খুবই খারাপ। সব কমিউনিটির মানুষকে ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে।’

টেলিভিশন ফুটেজে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের টারে শহরে নদীতে একটি বাড়ি ভেসে যেতে দেখা গেছে। স্থানীয় মিলনায়তনে প্রায় দেড় শ মানুষ রাতে আশ্রয় নিয়েছেন। দাবানলের সময় এটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল।

অনুমোদিত আশ্রয়কেন্দ্র ক্লাব টারের প্রধান নির্বাহী পল অ্যালেন বন্যাকে বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। সম্প্রচার মাধ্যম এবিসিকে তিনি বলেন, কিছু স্থানীয় বাসিন্দা বন্যায় সব হারিয়েছেন।

এ সপ্তাহের মধ্যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দ্য ওরেগামবা ড্যাম সিডনির বেশির ভাগ এলাকায় খাওয়ার পানির জোগান দেয়। গতকাল বিকেলে এটি প্লাবিত হয়েছে। সুপেয় পানির রিজার্ভারে ১৯৯০ সালের পর থেকে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি