দুইবার ধর্ষিত হয়েছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী!

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি মার্কিন গায়িকা ও অভিনেত্রী ডেমি লোভাটো কিশোরী বয়সে দুবার ধর্ষিত হওয়ার দাবি করেছেন। তিনি জানান, ডিজনিতে কাজ করার সময় ১৫ বছর বয়সে তাকে এক ব্যক্তি খাবারে মাদক মিশিয়ে দেয়। পরে ব্যক্তিটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদকাসক্ত থাকার কারণে পুলিশকে কোনোরকম জবাব দিতে পারেননি ডেমি। ঘটনাটি তিনি চেপে যেতে বাধ্য হন। দুর্ভাগ্যবশত তারপরও ওই ধর্ষককে সবসময়ই চোখের সামনে দেখতে হয়েছে অভিনেত্রীকে।

এরপর ২০১৮ সালে আরও একবার ধর্ষণের স্বীকার হয়েছেন বলে দাবি ডেমির। দ্বিতীয়বার ধর্ষণের পর ডেমি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, এসএক্সএসডব্লিউ সংগীত উৎসবে ‘ডেমি লোভাটো : ডান্সিং উইথ দ্য ডেভিল’ তথ্যচিত্রের একটি অংশে তিনি দুবার ধর্ষিত হওয়ার চাঞ্চল্যকর এই তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী