,

চট্টগ্রামে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়াস্থ ছদাহা রাজঘাটা এস আই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়া লোহাগাড়া সুখছড়ি এলাকার আব্দুল রহমানের ছেলে ওবাদুল হক (৩০) ও পদুয়া ইউনিয়নের জংগল পদুয়া এলাকার মো. ওসমানের ছেলে মো.নোমান (২২)।

স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো দুই যুবক। এস আই পার্কের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা দুই যুবক।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রব জানান, মোটরসাইকেলের ২ আরোহীর লাশ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় আনা হয়েছে। মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের