,

কোরআন হাতে মুসলিম নারী প্রেসিডেন্টের শপথ গ্রহণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ার প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হিসেবে কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন সামিয়া সুলুহু হাসান। দেশটির সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর গতকাল শুক্রবার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে রাজধানী দারেস সালামে তিনি সংবিধানের শপথ নেন।

৬১ বছর বয়সী সামিয়া হাসান ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে ওয়ার্ক জিউদের পরে আফ্রিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান হলেন। সামিয়া ২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান। এরপর গত বছর একই পদে পুনরায় নির্বাচিত হোন তিনি।

তানজানিয়ার সংবিধান অনুসারে প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কথা ছিল ২০২৫ সাল পর্যন্ত। সামিয়া প্রয়াত মাগুফুলির প্রেসিডেন্সির বাকি থাকা মেয়াদকাল পুরো করবেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি