শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে চটকদার বিজ্ঞাপনের লোভে পড়ে ৯০ হাজার টাকা পানিতে

news-image

অনলাইন ডেস্ক : প্রায় পাঁচ লাখ টাকার প্রসাধনী সামগ্রী ৯০ হাজার টাকায় পাওয়া যাবে। তাও আবার ইন্ডিয়ান। এই রকম লোভনীয় বিজ্ঞাপণ ও চটকদার সামগ্রী ফেসবুকে দেখে লোভ সামলাতে পারলেন না মিলন মিয়া (৪৫)। অর্ডার দিয়ে কুরিয়ার সার্ভিসে মালামাল পেয়ে টাকা পরিশোধও করেন। বাড়িতে গিয়ে দেখেন সকল পণ্যরই মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। যা দেখে হতবাক হয়ে যান মিলন মিয়া। এই অবস্থায় পানিতেই গেল ৯০ হাজার টাকা। এই রকম প্রতারণার শিকার হয়েছেন গৌরীপুর উপজেলার ব্যবসায়ী ওই মিলন মিয়া। প্রতারণার শিকার হয়ে তিনি আজ শনিবার নিজের কথাগুলো বলেন।

kalerkantho
এই আইডি থেকে পণ্য কেনেন মিলন মিয়া

স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস পূর্বে ‘ইন্ডিয়া বাজার’ এক ফেসবুক আইডির মাধ্যমে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার জনৈক শাহীন নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় ময়মনসিংহের গৌরীপুরের পৌর শহরের ইলমা লেডিস কর্নারের মালিক মিলন মিয়ার। ফেসবুকে বিভিন্ন ইন্ডিয়ান প্রসাধনী সামগ্রীর চটকদার বিজ্ঞাপন দেখে প্রথমে অল্প পণ্য সামগ্রীর অর্ডার করেন তিনি। চাহিদা অনুয়ায়ী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মিলন মিয়ার কাছে যথারীতি পার্সেল পাঠান শাহীন মিয়া। পরে আরও দু’দফায় পণ্য সামগ্রীর অর্ডার দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ধার্য্য টাকা পরিশোধ করে পার্সেল উত্তোলন করে সঠিকভাবে পণ্য সামগ্রী বুঝে পান মিলন মিয়া। পরে প্রসাধনী সামগ্রী ভালো দামে বিক্রিও করেন।

জানা যায়,স্থানীয়দের কাছে ইন্ডিয়ান প্রসাধনী সামগ্রীর চাহিদা থাকায় অধিক লাভের আশায় ধার দেনা করে ফের গত ১৩ মার্চ আরও ৯০ হাজার টাকা পণ্য সামগ্রীর অর্ডার করেন মিলন মিয়া। ময়মনসিংহ শহরে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে গত বৃহস্পতিবার ৯০ হাজার টাকা পরিশোধ করে সেই পার্সেল উত্তোলন করেন তিনি। পার্সেল বাড়িতে এনে খোলার পর ৩টি কার্টুন ভর্তি নিন্মমানের মেয়াদ উত্তীর্ণ ফেস ওয়াশ দেখে মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মিলন মিয়া।

প্রতারণার শিকার মিলন মিয়া জানান, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তাত্ড়্গণিক চট্টগ্রামের প্রতারক শাহীনের ব্যবহৃত ০১৮৮৩৯৭৯৫৬৪ এ মোবাইল নাম্বারে বারবার কল দিয়ে তার সংযোগটি বন্ধ পান তিনি। এদিকে ‘ইন্ডিয়া বাজার’ নামে ফেসবুক আইডিতে আনফ্রেন্ড করায় লক করা প্রোফাইলে ঢুকতে না পেরে প্রতারক শাহীনে ঠিকানা বা তার সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা