খেতে পারছেন না রিজভী, শারীরিক অবস্থা অপরিবর্তিত

news-image

অনলাইন ডেস্ক : করোনায় আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। সেই হাসপাতালের করোনা ইউনিটের কেবিনে তিনি বর্তমানে চিকিৎসাধীন। তবে শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বিএনপি’র এই নেতার।

শনিবার (২০ মার্চ) সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রুহুল কবির রিজভীর জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে, কাশিও রয়েছে। এছাড়া তিনি খাবারও খেতে পারছেন না।

এর আগে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর করোনা টেস্ট করানো হলে গত বুধবার (১৭ মার্চ) তার করোনা পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার (১৮ মার্চ) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, রিজভীর রোগমুক্তি কামনায় তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী