,

বিমানে ওঠার সময় তিনবার হোঁচট খেলেন বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : সিঁড়ি বেয়ে এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠার সময় একবার নয়, দুইবার নয়, তিন-তিন বার হোঁচট খেয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পদাধিকার বলে এয়ার ফোর্স ওয়ান বিমান ব্যবহার করেন জো বাইডেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ থেকে আটলান্টায় যাচ্ছিলেন। ভ্রমণ শুরুর আগে সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময়ই বাধে বিপত্তি। দ্য গার্ডিয়ান ।

লম্বা সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময় সিঁড়ির মাঝ বরাবর পৌঁছাতেই প্রথম হোঁচট খান প্রেসিডেন্ট বাইডেন। ডান হাতে রেলিং ধরে থাকলেও প্রথম দফায় বাম হাত দিয়ে নিজেকে কোনো মতে রক্ষা করেন তিনি। এরপর সঙ্গে সঙ্গেই দ্বিতীয় হোঁচটে আবারও পড়ে যান বাইডেন। আবারও বাম হাতে ভর দিয়ে উঠে দাঁড়ান।

সেখান থেকে আবারও হাঁটা শুরু করলে তৃতীয় দফায় হোঁচট খান তিনি। এবার আর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি ৭৮ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। পড়ে যান সিঁড়ির ওপর। নিয়ন্ত্রণ সামলে আবারও উঠে দাঁড়িয়ে এবার যেন একটু ক্ষান্ত প্রেসিডেন্ট বাইডেন। হাত দিয়ে বাঁ পায়ের হাঁটুর অবস্থা একটু পরখ করে নেন। একটু সময় হাতও বুলিয়ে নেন হাঁটুর ওপর। পরে একটু সময় নিয়ে আবারও উপরে উঠতে শুরু করেন তিনি। তবে এসময় দু’হতে রেলিংয়ে ভর দিয়ে কিছুটা ধীরে-সুস্থে বাকি অংশটা পার হন তিনি।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট বাইডেনের হোঁচট খাওয়া ও পড়ে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে। তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র এই ঘটনার জন্য বাতাসকে দায়ী করেছেন। এ ঘটনায় প্রেসিডেন্ট বাইডেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জ্যাঁ পিয়েরে বলছেন, ‘তখন খুব বাতাস হচ্ছিল। ওপরে উঠতে বেশ বেগ পেতে হচ্ছিল। তিনি (প্রেসিডেন্ট বাইডেন) শতভাগ ঠিক আছেন।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা