,

সন্তানের নামে গাছ লাগানোর পরামর্শ মেয়র আতিকের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্রত্যেক সন্তানের নামে অভিভাবকেরা যদি একটি করে গাছ লাগান, তাহলে ঢাকা শহরে আর অক্সিজেনের অভাব হবে না।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে বিডি ক্লিনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘ডিএনসিসি থেকে জন্ম-সনদ নেওয়ার সময় একটি করে গাছের চারা উপহার দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আজকে আমাদের দাদারা গাছ লাগিয়েছেন বলে অক্সিজেন পাচ্ছি, এখনও বেঁচে আছি। কাজেই আমরা বলবো, আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। আর যেখানেই জায়গা পাবো আমরা সেখানে গাছ লাগিয়ে দেবো।’

মশা নিধনের জন্যও যার যার নিজের স্থাপনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে আতিক বলেন, ‘একজন তার জায়গা পরিষ্কার রাখবে না, ময়লা রাস্তায় ফেলে দেবে। আর মশা হওয়ার জন্য গালি দেবে আমাদের, এটা হতে পারে না। আমাদের জায়গা পরিষ্কার রাখতে হবে। আমাদের (সিটি কর্পোরেশন) সমস্যা আছে। সে বিষয়ে আমরা কাজ করছি। বায়োমেট্রিক করছি, সনাতন পদ্ধতি থেকে আধুনিক পদ্ধতিতে যাচ্ছি।’

উক্ত অনুষ্ঠানে ঢাকা-১৩ আসনের সাংসদ সাদেক খান, ডিএনসিসি ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা