,

বিজেপি সম্পদে শীর্ষে, গরিব তৃণমূল

news-image

অনলাইন ডেস্ক : গত লোকসভা ভোটের ঠিক আগের বছরে (২০১৮-১৯ ) বিজেপির সম্পত্তির পরিমাণ ছিল দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের তিন গুণেরও বেশি। জাতীয় রাজনৈতিক দলগুলির মোট সম্পত্তির ৫৪% ছিল তাদের দখলে! আনন্দবাজার।

জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির ঘোষিত তথ্য ও আয়কর রিটার্ন বিশ্লেষণ করে বৃহস্পতিবার বেসরকারি সংগঠন এডিআর জানিয়েছে, ২০১৮-১৯ সালে বিজেপির সম্পত্তি ছিল ২,৯০৪ কোটি টাকা। কংগ্রেসের ৯২৮ কোটি। তৃতীয় মায়াবতীর বিএসপি (৭৩৮ কোটি)।

তুলনায় তৃণমূল কংগ্রেসের সম্পত্তি ছিল অনেকটা কম। ২১০ কোটি টাকা। সেখানে জাতীয় রাজনীতিতে কোণঠাসা এবং পশ্চিমবঙ্গ-ত্রিপুরায় ক্ষমতাচ্যুত সিপিএমের সম্পত্তির অঙ্ক ছিল ৫১০ কোটি টাকা। মুলায়ম-অখিলেশ যাদবের এসপি এখনও জাতীয় রাজনৈতিক দলের তকমা পায়নি। কিন্তু আঞ্চলিক দল হয়েও সম্পত্তির নিরিখে জাতীয় দলগুলির সমকক্ষ তারা। তাদের সম্পত্তির মূল্য ছিল প্রায় ৫৭২ কোটি টাকা।

কংগ্রেস নেতা রাহুল গত কয়েক দিনে বহুবার বলেছেন, বিজেপির সঙ্গে কংগ্রেস বা অন্য দল টাকার জোরে পেরে উঠছে না। অন্য দল এক টাকা খরচ করলে, বিজেপি ১০ টাকা করছে। এডিআরের রিপোর্টেও তার প্রতিফলন।

বিজেপির তুলনায় শুধু যে কংগ্রেসের সম্পত্তি কম, তা নয়। আলোচ্য বছরে কংগ্রেসের দেনা ও বকেয়া ছিল ৭৮ কোটি টাকার বেশি। বিজেপির ঝুলিতে যদি জাতীয় রাজনৈতিক দলের অর্ধেকের বেশি সম্পত্তি থাকে, তা হলে দলগুলির মোট দেনা ও বকেয়ার অর্ধেকের বেশি আবার কংগ্রেসের ঘাড়ে। বিজেপির দেনা মোটে ৩৭ কোটি টাকা। তৃণমূলের তা ছিল ১০ কোটি টাকা।

উল্লেখ্য, দেনা, বকেয়া বাদে বিজেপির তহবিলের পরিমাণ ছিল ২,৮৬৬ কোটি টাকা। কংগ্রেসের ৮৫০ কোটি। তৃণমূলের প্রায় ১৯৯ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা