চট্টগ্রামের ডিসিসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননা রুল

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সকল অবৈধ ইটভাটা বন্ধ না করায় চট্টগ্রামের জেলা প্রশাসক(ডিসি), পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও উপপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের এই আদেশের কপি পাওয়ার ১০ দিনের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া আগামী ৮ এপ্রিল পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনে এ আদেশ দেন আদালত। আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটির্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

চট্টগ্রামের সকল অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদের জন্য গতবছর ১৪ ডিসেম্বর, চলতি বছরের ৩১ জানুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি আদেশ দেন হাইকোর্ট। চট্টগ্রামের জেলা প্রশাসক(ডিসি) ও পরিবেশ অধিদপ্তরের পরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে ইটভাটার মালিকরা আপিল বিভাগে আবেদন করলেও আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেননি। এ অবস্থায় আদালতের আদেশ কার্যকর করতে জেলা প্রশাসন আদালতে কাছ থেকে কয়েকদফা সময় নেওয়া হয়। কিন্তু এরপরও অবৈধ ইটভাটা বন্ধ না হওয়ায় জেলা প্রশাসকসহ সংশ্লিস্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী