,

কথা-কাটাকাটি, ছেলের চড়ে মায়ের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দিনে-দুপুরে রাস্তার মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ের ছেলের চড়ে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ভারতের গুজরাট রাজ্যের দ্বারকায় সম্প্রতি এ ঘটনা ঘটে। দ্বারকা পুলিশ জানিয়েছে নিহত নারীর নাম অবতার কৌর। খবর জি নিউজের।

জানা গেছে, গত সোমবার স্থানীয় সময় বিকেলে ওই ঘটনাটি ঘটে। এর একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে ভাইরাল হয়েছে। এ ঘটনায় নিহতের ৪৫ বছর বয়সী ছেলে রণবীরের বিরুদ্ধে বিন্দাপুর থানা মামলা দিয়ে তাকে গ্রেফতার করেছে।

ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় রাস্তার মধ্যে ছেলে ও ছেলের স্ত্রীর সাথে তর্ক হয়েছিল নিহত অবতারের। তাতেই মায়ের উপর হাত তোলেন রণবীর। উল্লেখ্য, রণবীর মাদকাসক্ত। মায়ের সাথে সম্পত্তি ও অন্যান্য বিষয় নিয়ে ঝগড়া ছিল নিত্যদিনের ঘটনা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের