,

সু চি’র বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি বিরুদ্ধে নতুন করে ঘুষের অভিযোগ এনেছে সামরিক জান্তা সরকার। মং ওয়াইক নামে এক ব্যবসায়ী দাবি করেছেন কয়েক বছরে সু চিকে সাড়ে ৫ লাখ মার্কিন ডলার ঘুষ হিসেবে দিয়েছিলেন।

বৃহস্পতিবার সু চির আইনজীবী জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন। তবে সু চি রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চত নয়।

বুধবার রাতে মিয়ানমারের সেনাশাসিত টিভিতে মং ওয়াইক বলেন, সু চিকে সাড়ে ৫ লাখ মার্কিন ডলার ঘুষ দেয়ার দাবি তুলেন। তিনি দাবি করেছেন, তার ব্যবসা সুন্দরভাবে চালানোর জন্য তিনি সরকারের সিনিয়র মন্ত্রীদের ওই ঘুষ দিয়েছিলেন।
২০১৮ সাল থেকে তিনি চার ধাপে এই ঘুষ দিয়েছেন। তবে কোনো প্রমাণ দিতে পারেননি।

গত ১ ফেব্রুয়ারি সু চির সরকারকে ক্ষমতাচ্যুত ও তাকে গৃহবন্দি করে সামরিক বাহিনী। এরপর সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়। এ ঘটনার পর ছয় লাখ ডলার ঘুষ ও স্বর্ণ গ্রহণের অভিযোগে আরেকটি মামলা হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের