,

বাংলা থেকে দিদি বিদায় নিচ্ছে : নরেন্দ্র মোদি

news-image

অনলাইন ডেস্ক : বাংলা থেকে দিদি বিদায় নিচ্ছে। বাংলায় আসল পরিবর্তন আসছে। এবার ভয় নয়, শুধু জয়। পশ্চিমবাংলায় একুশের বিধানসভা ভোটের নির্বাচনী প্রচারে এসে বৃহস্পতিবার পশ্চিমবাংলার পুরুলিয়ায় জনসভা থেকে এভাবেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের এখন দিন গোনার পালা। বাংলার গদি ছাড়তে হবে তাদের। মোদি এদিন মমতার পায়ে চোট লাগা প্রসঙ্গে বলেন, ভারতের কোটি কোটি নারীর মতোই দিদিও ভারতের একজন নারী। যাদের সম্মান করা আমাদের সংস্কারে আছে। এই জন্যই দিদির যখনই চোট লাগে তখনই চিন্তিত হই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, দিদি শিগগিরই সুস্থ হয়ে উঠুন।

মোদি বলেন, পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে। দিদি বলে, খেলা হবে, বিজেপি বলে, বিকাশ হবে। বাংলায় অনেক অত্যাচার করেছো দিদি, এবার মা দুর্গার আর্শিবাদে তোমাকে পরাস্ত হতে হবে। বাংলায় এবার তেলবাজদের পরাজয় ঘটবে। মোদি বলেন, বাংলা থেকে দিদি বিদায় নিচ্ছে। বাংলায় আসল পরিবর্তন আসছে।

পশ্চিমবাংলাকে কুশাসন থেকে মুক্ত করার সময় আসছে। পশ্চিমবঙ্গের পুলিশকে অনুরোধ করব, আপনারা গণতন্ত্রের উপর ভরসা রাখুন। এই বাংলায় কাটমানি, সিন্ডিকেটের কোনও স্থান হবে না। অপরাধীরা জেলে যাবে। দিদির চালচোরেরা খেলা চালাতে থাকুক, কিন্ত আমরা চাইলেই খেলা শেষ হয়ে যাবে। বাংলায় চুরির খেলা আর চলবে না। পশ্চিমবাংলা জুড়ে তোষনের রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন মোদি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ নিয়ে তোষণের রাজনীতি চালিয়েছেন মমতা। সেই তোষনের রাজনীতি আর বাংলায় চলবে না। লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল হাফ হয়েছে, এবারে সাফ হয়ে যাবে। সোনার বাংলা তৈরি হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের