শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষ তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে চায় সৌদি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক রাজনীতিতে তুরস্ককে নিজেদের চরম প্রতিপক্ষ ভাবে সৌদি আরব। এবার সেই প্রতিপক্ষ তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। গত মঙ্গলবার (১৬ মার্চ) তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নিজেই এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

মঙ্গলবার আঙ্কারায় একটি সংবাদ সম্মেলনে সৌদি আরব ও গ্রিসের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, একদিকে তারা গ্রিসের সঙ্গে মহড়া চালাচ্ছে আবার অন্যদিকে তুরস্কের কাছ থেকে আনম্যানড অ্যারিয়েল ভেহিক্যাল (ইউএভি) কেনার আগ্রহের কথা জানাচ্ছে।

সিরিয়া ও লিবিয়ায় এই ড্রোনের কার্যকারিতা এবং বিশেষ করে নাগোর্নো- কারাবাখ যুদ্ধে এর অনন্য ভূমিকার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি দেশ তুরস্কের কাছ থেকে সামরিক ড্রোন কেনার আগ্রহ দেখিয়েছে। কারাবাখের ওই যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে বড় ধরনের জয় পায় আজারবাইজান। আর এই জয়ে অন্যতম ভূমিকা রাখে তুরস্ক নির্মিত ড্রোন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা