শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝন্টু আঙ্কেল আমাকে এভাবে আক্রমণ করে কথা বলতে পারেন না : দীঘি

news-image

বিনোদন ডেস্ক : ‘তুমি আছে তুমি নেই’ ছবির ট্রেলার দেখে হতাশা প্রকাশ করেছিলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনয়শিল্পী দীঘি। এ নিয়ে দেওয়া তার সাক্ষাৎকার দেখে ক্ষিপ্ত হন চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি দীঘির কঠোর সমালোচনাও করেছিলেন। ক্ষিপ্ত হয়ে দীঘিকে ‘দুই পয়সার মেয়ে’ বলেছিলেন নির্মাতা ঝন্টু। সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন দীঘি।

সাক্ষাৎকারে দীঘি বলেন, আমি ছবি নিয়ে কোনো কথা বলিনি। ঝন্টু আঙ্কেল গুরুজন, তাকে অনেক সম্মান করি। তিনি আমার ফ্যামিলি নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, পরিবার আমাকে শিক্ষা দিতে পারেনি। তারা আমাকে বাজে আইডিয়া দিচ্ছে। এটার পিছনে নাকি কারও হাত আছে! সবচেয়ে বড় কথা আমার মামাকে টেনে আনা হয়েছে। তিনি শোবিজের কেউ না। তিনি শুধুই আমার মামা, ভালো বন্ধু, অভিভাবক। বিতর্কের মধ্যে মামাকে টেনে আনা হয়েছে, তার নামে মামলা দিতে চাচ্ছে। ঝন্টু আঙ্কেল আমাকে দুই পয়সার মেয়ে বলেছেন। আমরা কাউকে এভাবে সম্বোধন করতে পারি না।

দীঘি আরও বলেন, এসব আলোচনা ছবি পর্যন্ত ঠিক ছিল। ব্যক্তিগতভাবে ঝন্টু আঙ্কেল আমাকে এভাবে আক্রমণ করে কথা বলতে পারেন না কোনোভাবেই। এতে আমি খুবই অ্যাবিউজ ফিল করেছি। খুব বেশি আঘাত পেয়েছি। উনার সাথে আর কী কথা বলবো? কীভাবেই বা কথা বলবো? প্রথমত তারা আমাদের সাথে কেউই যোগাযোগ করছে না। উনি পরিবার নিয়ে কেন কথা বললেন? উনি আমাকে দুই পয়সার মেয়ে কোন হিসেবে বললেন। আমি এমন কোনো পরিবারের সদস্য নই যে আমাকে কিছু বললে আমার আশেপাশের মানুষ চুপ থাকবে!

প্রসঙ্গত, গত ১২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নায়িকা হিসেবে দীঘি অভিনীত প্রথম ছবি ‘তুমি আছো তুমি নেই’। এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। একটি সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘দর্শকদের কথা কী বলব, ট্রেলার দেখে তো আমারই ভালো লাগেনি।’ এর জবাবে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘যে মেয়ে সিনেমা মুক্তির আগে বলে যে সেটি চলবে না, তার দাম দুই পয়সারও কম।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা