,

নবীন পেসারদের দিয়ে কিউইদের চমকে দিতে চান ডমিঙ্গো

news-image

অনলাইন ডেস্ক :উঠে আসা’ নবীন পেসারদের নিয়ে নিউজিল্যান্ডের পেস বোলিং কন্ডিশনে রোমাঞ্চিত বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বলেছেন, এই পেসারদের দারুণ সম্ভাবনা দেখছেন তিনি।

৭ জন পেসার নিয়ে এবার নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। সেখানে নবীনদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দুজনই বেশ গতিময়।

মোহাম্মদ সাইফ উদ্দিনও তরুণ, তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে তিন বছর কাটিয়ে ফেলেছেন তিনি। সবশেষ নিউজিল্যান্ড সফরেও ছিলেন ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।

পেস আক্রমণে আরও আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও আল আমিন হোসেন। আপাতদৃষ্টিতে তাই একাদশে হাসান মাহমুদ, শরিফুলদের জায়গা পাওয়া কঠিন।

তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে ডানেডিনে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো যা বললেন, তাতে মনে হল যে কেউ জায়গা পেয়ে যেতে পারেন, ‘আমাদের বেশ কজন তরুণ ফাস্ট বোলার উঠে আসছে, নিউজিল্যান্ড হয়তো ওদের আগে সেভাবে দেখেনি। আমার ধারণা, তারা হয়তো এই পেসারদের দেখার আশাও করছে না। কিন্তু ওরা দারুণ সম্ভাবনাময়।’

‘হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা বেশ দারুণ বোলিং করছে। যে ফাস্ট বোলাররা এখন উঠে আসছে, তাদের নিয়ে আমরা রোমাঞ্চিত।’

নিউজিল্যান্ডে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শনিবার।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের