,

বিমান আছড়ে পড়লো সড়কে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর একটি বিমান আছড়ে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। ওই শিশুটি গাড়ির মধ্যে ছিল। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। আর অপর দুইজন বিমানের আরোহী ছিলেন। সিএনএন’র খবরে বলা হয়, মঙ্গলবার ফ্লোরিডার পেমব্রোক পাইন্সে এ ঘটনা ঘটেছে।

দমকল বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্লেনটি আছড়ে পড়ার ঘটনায় গাড়ির ভেতর থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটি মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে মারা যায়।

রদ্রিগেজ জানান, ওই দুর্ঘটনার পর গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ির ওপর আছড়ে পড়ার আগে প্লেনটির পাখা মাটি স্পর্শ করে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান প্রশাসন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই এক ইঞ্জিনের ওই বিমানটি বিধ্বস্ত হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের