আমি কোনো বাটপার নেতার পেছনে রাজনীতি করি না : কাদের মির্জা

news-image

অনলাইন ডেস্ক : বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার নেত্রী আমাকে বলেছে তুমি শান্ত থাকো। আমি শান্ত আছি, আমি কারো কাছে বলব না। আমি আল্লার কাছে বিচার দেব। সমস্ত কাগজপত্র রেডি করে রেখেছি, সেগুলো শেখ হাসিনার হাতে তুলে দেব। আমি কোনো বাটপার নেতার পেছনে রাজনীতি করি না।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের আগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের আমার ওপর দরদ আছে। মানুষের হৃদয়ের খবর নেন। যত ঘটনা ঘটেছে, সকল ঘটনার বিভাগীয় তদন্ত ঢাকা থেকে করতে হবে। পিবিআইকে মামলা দিছে। পিবিআই আগে কী বলেছে, এখন কী বলে বুঝি না। এটা এসপি সাহেব পিবিআইকে প্রভাবিত করে মামলা ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র করছে।

কাদের মির্জা আরও বলেন, নোয়াখালীর ডিসি, এসপি, ডিবির ওসি, কোম্পানীগঞ্জের ইউএনও, এসিল্যান্ড, ওসি ও ওসি (তদন্ত) কে প্রত্যাহার না করলে যতই চেষ্টা করুক কোম্পানীগঞ্জে শান্তি আসবে না। এটা স্পষ্ট।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী