,

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে সতর্ক বার্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে মার্কিন কংগ্রেসের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছেন দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। ওই কর্মকর্তা হচ্ছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আফগানিস্তান পুনর্গঠন বিষয়ক বিশেষ পরিদর্শক জন সোপকো। মঙ্গলবার তিনি বলেছেন, আফগান সরকার ও তালেবানের সঙ্গে শান্তি চুক্তি ছাড়া মার্কিন সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে একটি বিপর্যয়। আলজাজিরা।

প্রতিনিধি পরিষদের একটি কমিটিকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তা ছাড়া আফগানিস্তানের বর্তমান সরকারের পতন ঘটবে। জন সোপকো বলেন, আফগানিস্তান সরকার কয়েক মাসের মধ্যে সম্ভবত যে কোনও বিমান উড়ানোর সামর্থ্য হারিয়ে ফেলবে। এক পর্যায়ে হয়তো তাদের পতন ঘটবে। আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার কয়েক দিন আগে এমন মন্তব্য করলেন জন সোপকো।

এদিকে আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়াও আগ্রহ দেখাচ্ছে। ১৮ মার্চ রাশিয়ার মধ্যস্থতায় মস্কোয় আফগান শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খলিলজাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে। কাতারও এতে অংশ নেবে বলে জানিয়েছে। কাতারের বিশেষ দূত মুতলাক আলকাহতানি জানান, মস্কোতে বৃহস্পতিবারের বৈঠকটি গত বছর ফেব্রুয়ারিতে দোহায় স্বাক্ষরিত ঐতিহাসিক যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তির ভিত্তিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের