বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নাইজেরিয়ান শিল্পী (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাইলেন নাইজেরিয়ান শিল্পী মিসেস প্রিন্সেস বোলা ইজেজি। সম্প্রতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি গেয়ে শোনান ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি।

হাসান মতিউর রহমানের কথায় ও মলয় গাঙ্গুলির সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত এ গানটি প্রিন্সেস বোলা ইজেজির কণ্ঠে সবাইকে মুগ্ধ করেছে। ইউটিউবে রয়েছে তার গাওয়া গানটি।

‘মুজিববর্ষ’ উপলক্ষে নাইজেরিয়া পোস্টাল সার্ভিস (নাইপোস্ট) একটি স্মারক ডাক টিকেট প্রকাশ করেছে। গত বছর ডাক টিকেটটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেনের এবং নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রী জেফ্রি ওনেয়ামা ভার্চ্যুয়ালি যৌথভাবে মুক্ত করেন।

সূত্র : আমাদের সময়

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ