শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৬ বিমানে মাধ্যমে ১০০’র দেখা মিলবে আকাশে

news-image

নিউজ ডেস্ক ” বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ নামকারী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ ১৭ মার্চ। তার সম্মানে সারা দেশের বিভিন্ন স্থানে চলছে নানা মনোজ্ঞ আয়োজন। এ আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

আজ বুধবার মনোজ্ঞ উড্ডয়নশৈলী প্রদর্শন করবে বিমান বাহিনীর ৫৬টি যুদ্ধ ও প্রশিক্ষণ বিমান। তিন ভাগে ভাগ হয়ে দেশের বিভিন্ন এলাকায় এই প্রদর্শনীতে অংশ নেবে বিমানগুলো। তার মধ্যে সবচেয়ে বড় যে প্রদর্শনিটি হবে, তা হলো ৫৬টি উড়োজাহাজের মাধ্যমে আকাশে ‘১০০’ তৈরি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে এভাবেই সম্মান জানাবে বিমান বাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের আকাশে ফরমেশন ফ্লাইং-এর মাধ্যমে ‘একশ’ সংখ্যাটি তৈরি করে বাঙালি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭, মিগ-২৯, ইয়াক-১৩০, কে-৮ডব্লিউ ও পিটি-৬ বিমানের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ অংশ নেবে।

সাংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। এই উচ্ছ্বাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকরা এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দেবে ‘একশত’।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হবে বলে আইএসপিআর জানিয়েছে।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা