,

৮০ বছর আজান দিয়ে সৌদির প্রবীণতম মুআজ্জিনের ইন্তেকাল

news-image

অনলাইন ডেস্ক : সৌদির সবচেয়ে বয়ষ্ক মুআজ্জিন শায়খ নাসের বিন আবদুল্লাহ আল হালিল ইন্তেকাল করেছেন। গত সোমবার (১৫ মার্চ) রাতে ১১৮ বছর বয়সে তিনি মারা যান। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রের গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

শায়খ নাসের বিন আবদুল্লাহ আল হালিল সৌদির আল আফলাজ শহরের আল বাতিনা নামক একটি মসজিদে দীর্ঘ ৮০ বছর মুআজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন তিনি।

মরহুমের আত্মীয়দের বর্ণনা মতে, মৃত্যুকালে শায়খ নাসের তাঁর তর্জনী আঙ্গুল তুলে রেখে ছিলেন। এমনকি মুআজ্জিন হিসেবে দায়িত্ব পালনের দীর্ঘ ৮০ বছরে অসুস্থতা ছড়া কখনো তিনি আজান দেওয়া বাদ দেননি।

শায়খ নাসের বিন আবদুল্লাহ আল হালিলকে সৌদির সবচেয়ে বয়স্ক মুআজ্জিন হিসেবে মনে করা হয়। গত চার বছর আগে অসুস্থতা ও বার্ধক্য জনিত কারণে তিনি অবসর গ্রহণ করেন।

নামাজের জন্য নির্ধারিত পদ্ধতিতে আহ্বান করা আজান বলা হয়। আজানদাতা বা মুআজ্জিনের অনেক বড় মর্যাদা আছে। ইসলামের ইতিহাসে প্রথম মুআজ্জিন ছিলেন বিশিষ্ট সাহাবি বিলাল বিন রাবাহ (রা.)।

সূত্র : গালফ নিউজ

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের