টাইগারদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই টেইলর

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ২০ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম ম্যাচে খেলবেন না নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড় রস টেইলর।

টেইলরের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। গত রোববার সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটন ফায়ারবার্ডসের মধ্যকার প্ল্যাঙ্কেট শিল্ডের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান টেইলর।

কিউই কোচ গ্যারি স্টিড আশা করছেন, খুব দ্রুতই সুস্থ হয়ে দলে ফিরবেন টেইলর। সিরিজের বাকি দুই ম্যাচেই তাকে একাদশে চান তিনি।

২০ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৩ মার্চ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ গড়াবে ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী