,

বাংলাদেশ-ভারত পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

news-image

অনলাইন ডেস্ক: ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন কাঠামোর আওতায় পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) নয়াদিল্লীতে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন কাঠামোর আওতায় পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রী পঙ্কজ কুমার, সচিব (পানিসম্পদ, আরডি ও জিআর) এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদী দুই দেশের মানুষের জীবন ও জীবিকার উপর সরাসরি প্রভাব ফেলে। উভয় পক্ষই এই বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেছে। উভয় পক্ষই নদীর পানিবণ্টন, দূষণ প্রশমন, নদীর তীর রক্ষা, বন্যা ব্যবস্থাপনা, অববাহিকা ব্যবস্থাপনা ইত্যাদি পানিসম্পদ বিষয়ক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে। একটি যৌথ প্রযুক্তিগত কার্যনির্বাহী দল এই বিষয়ে তথ্য সরবরাহ করবে।

এ আলোচনা ফলপ্রসু এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল বলেও জানানো হয়। পারস্পরিক সুবিধাজনক তারিখে জেআরসি কাঠামোর আওতায় ঢাকায় অনুষ্ঠিতব্য সচিব পর্যায়ের পরবর্তী বৈঠকের সময় নির্ধারণে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের