,

চীন উদ্ভাবিত করোনা টিকা নিলেই বিদেশিদের ভিসা দেবে বেইজিং!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশিদের ভিসা দেওয়া নিয়ে নতুন পন্থা অবলম্বন করল চীন। ভারত, পাকিস্তান, আমেরিকাসহ বিভিন্ন দেশের নাগরিকদের ভিসা দেবে বেইজিং, তবে শর্ত একটাই, নিতে হবে তাদের নিজেদের তৈরি প্রতিষেধক।

গত বছর মার্চ মাস থেকে সেদেশে ঢোকা-বের হওয়া বন্ধ রয়েছে। বহু মানুষ সেই থেকে চীনে আটকে পড়ে আছেন। এদের সবার ভিসার আবেদন গ্রাহ্য করা হবে যদি তারা চীনা সংস্থার প্রতিষেধক নেয়।

এই মর্মে বিভিন্ন দেশের দূতাবাসকে খবর পাঠিয়ে দিয়েছে চীনা প্রশাসন। যেমন সোমবার, আমেরিকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের টিকা নিলেই ভিসার আবেদন দেওয়ার কাজ শুরু হবে। এই কাজ শুরু হয়েছে এই সপ্তাহ থেকেই। চীন ভূখণ্ডে চাকরিতে ফেরা, ব্যবসা সংক্রান্ত সফর এমনকি পরিবারের সঙ্গে পুনর্মিলনের মতো মানবিক কারণেও দেওয়া হবে ভিসা।
দেশের বিপুল জনসংখ্যার কাছেও দেশীয় টিকা জনপ্রিয় করার চেষ্টা চলছে। এ পর্যন্ত চারটি দেশীয় প্রতিষেধককে ছাড়পত্র দিয়েছে বেইজিং। কোনও বিদেশি টিকা পায়নি তা।

এদিকে আমেরিকা ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, জাপান, থাইল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইতালিতে অবস্থিত চীনা দূতাবাস থেকেও একই রকম বিবৃতি দেওয়া হয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, ওয়ালস্ট্রিট জার্নাল, এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি