মুজিব জন্মশতবার্ষিকীর কনসার্টে রাতে মিরপুর মাতাবেন জেমস

news-image

বিনোদন ডেস্ক : বিরতি ভেঙে ফের ছন্দে ফিরছেন রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কনসার্টে অংশ নিচ্ছেন তিনি।

বুধবার রাত ৯টায় রাজধানীর মিরপুরে সিটি ক্লাব মাঠে নগরবাউলের সুরের সাম্পানে ভাসবে দর্শক-শ্রোতারা। উদ্দাম গায়কীতে হৃদয়ছোঁয়া কিছু গান উপহার দেবেন ভক্তদের ‘গুরু’।

জানা গেছে, ঢাকা-১৬ আসনের জনগণ’র ব্যানারে আয়োজিত এ কনসার্টের ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।

করোনাকালের বিরতি শেষে একবছর পর কনসার্টে ফেরেন আন্তর্জাতিক এই রকতারকা। ১২ মার্চ মিরপুরেই এক অনুষ্ঠানে গান-বাজনা করেছেন তিনি।

২০১৭ সালে ‘সত্ত্বা’ চলচ্চিত্রে ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী