শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫৮

news-image

অনলাইন ডেস্ক : নাইজারের সঙ্গে মালি সীমান্তে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। তিলাবেরি এলাকায় চারটি গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। বিবিসি।

ওই চারটি গাড়িতে করে লোকজন একটি মার্কেট থেকে বাড়ি ফিরছিল। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। নাইজারে দু’টি গোষ্ঠী বেশ সক্রিয়। ধারণা করা হচ্ছে এদের মধ্যে কোনো একটি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে। নাইজার সরকারের পক্ষ থেকে টেলিভিশনে এক বিবৃতিতে জানানো হয়েছে, সশস্ত্র ওই বন্দুকধারীদের পরিচয় এখনও জানা যায়নি।

চারটি গাড়িতে করে সাপ্তাহিক বাজার সেরে বানিবানগৌ মার্কেট থেকে চিনেদোগার এবং দারে-দায়ে গ্রামের দিকে যাচ্ছিল লোকজন। সে সময়ই অতর্কিত হামলা চালানো হয়।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্বর এই হামলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দু’টি গাড়িতে আগুন ধরে গেছে এবং অন্য দু’টি গাড়ি জব্দ করেছে বন্দুকধারীরা। বুধবার থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা