,

২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭১৯

news-image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও নয়জন নারী। তারা সকলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৫৯৭ জন।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭১৯ জন রোগী। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬০ হাজার ৮৮৭ জনে।

মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৯৩৬টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লাখ তিন হাজার ৯৯৪টি।

এ সময়ে মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৫ জন। বিভাগওয়ারী হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে দুইজন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৩৫২ জন। এনিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৪ হাজার ৪৭৯ জন। আর ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার আট দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত মোট রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৩ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ এবং মৃতের হার এক দশমিক ৫৩ শতাংশ।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান